অনলাইন ডেস্ক
আজ ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ। এদিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ শহিদুল ইসলাম।
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বয়ের মাধ্যমে আরও কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা। তিনি রাজউকের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজসেবামূলক কার্যক্রমে লায়ন্স ক্লাবের সম্পৃক্ততা আরও জোরদার করার বিষয়ে মতামত তুলে ধরেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply