July 25, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
রাজউকের যুগ্মসচিবকে লায়ন্স ইন্টারন্যাশনাল সম্মাননা পিন পরিয়ে সম্মাননা প্রদান

রাজউকের যুগ্মসচিবকে লায়ন্স ইন্টারন্যাশনাল সম্মাননা পিন পরিয়ে সম্মাননা প্রদান

আজ ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার রাজধানীর উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক দক্ষতা এবং সেবামুখী দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) মো. গিয়াস উদ্দিনকে লায়ন্স ইন্টারন্যাশনালের সম্মাননা পিন পরিয়ে সম্মাননা জানান লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সম্মাননা প্রদানকালে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, “রাজউকের উন্নয়ন পরিকল্পনা, নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবা নিশ্চিত করতে মো. গিয়াস উদ্দিন যে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তা প্রশংসনীয়। প্রশাসনিক কাজে তার অবদান দেশের নগরোন্নয়ন কার্যক্রমকে গতিশীল করেছে।”

এসময় উপস্থিত ব্যক্তিরা নগর উন্নয়ন, সুশাসন এবং সরকারি–বেসরকারি সমন্বয়ের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দেশের সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক অঙ্গনে সক্রিয়ভাবে জড়িত। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সম্মানিত সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সদস্য, স্কাউট গাইড ফেলোশিপের সদস্য, BSTQM–এর (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট) সদস্য এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)–এর সক্রিয় সদস্য। পাশাপাশি তিনি বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT