আজ ২৪ মে ২০২৬, রবিবার দেশের সার্বিক পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের যথোপযুক্ত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে রাজধানীর রমনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহাৎ খান বিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে রাহাৎ খান বিপিএমকে লায়ন্স ইন্টারন্যাশনালের পিন পরিয়ে সম্মাননা প্রদান করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
Leave a Reply