July 25, 2026, 1:48 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
মোংলা–রামপালে ৩৫ বছর পর নতুন ইতিহাস: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ড. শেখ ফরিদুল ইসলাম

মোংলা–রামপালে ৩৫ বছর পর নতুন ইতিহাস: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ড. শেখ ফরিদুল ইসলাম

বাংলার নিউজ ৭১ ডেস্ক

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার খবরে মোংলা–রামপালজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। দীর্ঘ ৩৫ বছর পর আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে বিএনপির প্রথম সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে তিনি নতুন এক রাজনৈতিক ইতিহাস রচনা করেছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে এক লাখ তিন হাজার ৭৭১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন ড. শেখ ফরিদুল ইসলাম। তার এ বিজয় শুধু রাজনৈতিক পরিবর্তনের বার্তাই দেয়নি, বরং এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশারও প্রতিফলন ঘটিয়েছে।

মোংলা ও রামপাল এলাকায় তার জনপ্রিয়তার অন্যতম কারণ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ। বিনামূল্যে কয়েক লাখ মানুষের চোখের চিকিৎসা প্রদানসহ অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তিনি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাংগঠনিকভাবেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই মোংলা-রামপালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা তাদের আনন্দ প্রকাশ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক বিশেষ মুহূর্তে নবনিযুক্ত প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমি-র আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নবনিযুক্ত প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের হাত ধরে মোংলা–রামপাল এলাকায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীল উন্নয়ন ও টেকসই বন ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় জনগণের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT