September 25, 2026, 1:07 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
মাল্টিপল ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুর মেজবান অনুষ্ঠিত

মাল্টিপল ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুর মেজবান অনুষ্ঠিত

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের মাল্টিপল ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু ও তাঁর সহধর্মিনী লায়ন শিরিন আক্তার কাশফীর আয়োজিত মেজবান অনুষ্ঠান গত ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ) অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত এ অনুষ্ঠানে দেশের তিনটি লায়ন্স ডিস্ট্রিক্টের প্রায় পাঁচ শতাধিক লায়ন সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের (বিএলএফ) চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল ইসলাম পিএমজেএফ।এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৬–২০২৭) লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৬–২০২৭) লায়ন ডা. মাজহারুল ইসলাম দোলন, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৬–২০২৭) লায়ন ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান এমজেএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও উপদেষ্টা ও ডিস্ট্রিক্ট জিইটি কো-অর্ডিনেটর লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মো. মাহবুবুল হুদা, জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, কেবিনেট সেক্রেটারি লায়ন বেগম মল্লিকাসহ লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে অতিথিরা আয়োজকদের আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে এক আনন্দঘন পরিবেশে মেজবান অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত লায়ন নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং মানবসেবামূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT