মানব সেবায় বিশেষ অবদান রাখায় লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ এর লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়ন নীলুফা আক্তারকে লায়ন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এই বিশেষ সম্মাননা প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক ও বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
লায়ন নীলুফা আক্তার একজন মানবতাবাদী ও সমাজসেবক, যিনি দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তার নিরলস প্রচেষ্টা ও অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে।
সমাজসেবায় তার নিষ্ঠা ও আত্মত্যাগ সকলের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। এই সম্মাননা প্রাপ্তি তার কর্মপ্রেরণাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে মানব সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
লায়ন নীলুফা আক্তার এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, “মানব সেবা আমার জীবনের ব্রত। এই সম্মাননা আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতে আমি আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং মানুষের পাশে দাঁড়াতে যারা আগ্রহী, তাদের জন্য লায়ন নীলুফা আক্তার একটি অনুপ্রেরণার প্রতীক।
Leave a Reply