নিজস্ব প্রতিবেদক | ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
রাজধানীতে আজ মানবসেবায় বিশেষ অবদান রাখায় এবং সামাজিক দায়বদ্ধতা পালনে অগ্রণী ভূমিকা পালন করায় গণপূর্ত অধিদপ্তরের (PWD) নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তারকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সেবার স্বীকৃতি ও সামাজিক দায়বদ্ধতা
প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ দিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনহিতকর কাজে তার এই সক্রিয় অংশগ্রহণকে সম্মান জানাতেই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এই পিন প্রদান করা হয়।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি আজাদ স্পোটিং ক্লবের সহ- সভাপতি ও বাংলা একাডেমি-এর আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি ঢাকা-এর দপ্তর সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM), ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply