September 24, 2026, 11:39 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
মানবসেবায় অবদানের স্বীকৃতি: লায়ন ওবায়দুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান

মানবসেবায় অবদানের স্বীকৃতি: লায়ন ওবায়দুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান

Oplus_131072

মানবসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নির্বাহী উপদেষ্টা লায়ন ওবায়দুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গতকাল ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব লায়ন ওবায়দুর রহমানকে মানবসেবায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।

এ সময় লায়ন খান আকতারুজ্জামান বলেন, মানবসেবা ও সমাজকল্যাণে যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে। লায়ন ওবায়দুর রহমানের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সফল সেক্রেটারি লায়ন রিপন তরফদার নিয়াম।

আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ মেয়াদের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও জিইটি (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছেন।

মানবসেবা, সমাজকল্যাণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর ধারাবাহিক ভূমিকা লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিভিন্ন সেবামূলক উদ্যোগকে আরও গতিশীল করে তুলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT