September 25, 2026, 2:30 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
মানবসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন প্রদান

মানবসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন প্রদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
গতকাল ১০ জুলাই ২০২৬, শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বিএলএফ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২-এর ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৬–২০২৭) লায়ন ড. খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ আনুষ্ঠানিকভাবে তাঁর বুকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দেন এবং মানবসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ, লায়ন সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT