September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
মানবতার সেবায় বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মানবতার সেবায় বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মানবতার সেবাকে অঙ্গীকার করে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের (বিএলএফ) ৪৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওস্থ ব্লু-স্কাই কনভেনশন সেন্টারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সভায় দেশের বিশিষ্ট লায়ন নেতৃবৃন্দ, সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং অসংখ্য সদস্য অংশগ্রহণ করেন। মানবকল্যাণ ও সমাজসেবায় লায়ন্স ফাউন্ডেশনের দীর্ঘ পথচলার পাশাপাশি আগামীর কার্যক্রমকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার অঙ্গীকার ব্যক্ত করা হয় সভায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক জনাব নাজমুল হক পিএমজেএফ।

সভায় বিশেষ এক মুহূর্তে প্রধান অতিথির সঙ্গে একই ফ্রেমে ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং অত্র ক্লাবের বিএলএফ-এর ৫২ জন আজীবন সদস্যের প্রতিনিধি আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সেক্রেটারি লায়ন রিপন তরফদার নিয়াম, পরিচালক মো: আবু সিদ্দিকী, সদস্য লায়ন এস এম আকাশ এবং অন্যান্য সক্রিয় লায়ন সদস্যরা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের কার্যক্রম আরও সমৃদ্ধ হবে এবং সেবামূলক কাজের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT