July 25, 2026, 1:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
মানবতার সেবায় নিবেদিত থাকার আহ্বান, লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট গ্রহণ করলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

মানবতার সেবায় নিবেদিত থাকার আহ্বান, লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট গ্রহণ করলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

মানবতার মহান ব্রত নিয়ে সমাজসেবায় আরও নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩, বাংলাদেশের নবাগত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, এমজেএফ

তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক ও সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ১৯১৭ সালে মেলভিন জোন্স-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রায় ১৪ লাখ সদস্য মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লায়ন্স সদস্যরা নিজ নিজ কমিউনিটিতে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক চাহিদা পূরণ, শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেবার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোই লায়ন্সের মূল লক্ষ্য।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর নবাগত গভর্নরের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বীকৃতি প্রদান করা হয়।

এ সময় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সদস্য লায়ন পবন আহমেদ-এর পক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট গ্রহণ করেন ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ। নবাগত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, এমজেএফ তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এ সার্টিফিকেট তুলে দেন।

উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা, ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং GET Coordinator হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত লায়ন নেতৃবৃন্দ নবাগত গভর্নরের নেতৃত্বে মানবসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT