আজ ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা (বামাপস)-এর আয়োজনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কিংবদন্তি মানবসেবী মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা মাদার তেরেসার অসামান্য মানবসেবা, দরিদ্র-দুঃখী মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মাদার তেরেসা ছিলেন মানবতার প্রতীক, যাঁর জীবন ও কর্ম বিশ্ববাসীর জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আলোচনা সভায় বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকারকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের আজীবন সদস্য, খুলনা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের আজীবন সদস্য এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
তিনি তাঁর বক্তব্যে মাদার তেরেসার জীবন থেকে শিক্ষা নিয়ে মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং মানবকল্যাণে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রয়াসের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানের আয়োজকবৃন্দ জানান, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সমাজে মানবতা, সহমর্মিতা ও শান্তির বার্তা আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া যায়।
Leave a Reply