September 25, 2026, 12:16 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
মতিঝিলে বিশেষ মুহূর্তে লায়ন খান আকতারুজ্জামানসহ বিশিষ্টজনদের সৌহার্দ্যপূর্ণ মিলনবিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম নিয়ে মতবিনিময়

মতিঝিলে বিশেষ মুহূর্তে লায়ন খান আকতারুজ্জামানসহ বিশিষ্টজনদের সৌহার্দ্যপূর্ণ মিলনবিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে রোববার (৯ আগস্ট ২০২৬) এক বিশেষ মুহূর্তে একত্রিত হন বিভিন্ন পেশা ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিরা।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, কাবাডি ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ মান্নান, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন শেখ মনিরুজ্জামান এবং পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম।

সৌহার্দ্যপূর্ণ এ আয়োজনে উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সামাজিক উন্নয়ন, মানবিক সেবা, যুবসমাজের অংশগ্রহণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ও সংগঠক ব্যক্তিদের এ ধরনের সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ভবিষ্যতে সামাজিক ও মানবিক উদ্যোগকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এ সময় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের ইতিবাচক ও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

লায়ন খান আকতারুজ্জামানের বিভিন্ন সংগঠনে সম্পৃক্ততা উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬–২০২৭)-এর চেয়ারম্যান এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের সদস্য, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশনের সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সদস্য, খুলনা ডায়াবেটিক সমিতির সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সদস্য, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপের সদস্য, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT