ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
গতকাল ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে লায়ন খান আকতারুজ্জামান সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের হাতে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন তুলে দেন লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উপদেষ্টা ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।
Leave a Reply