September 24, 2026, 11:39 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।

আজ ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার ভূমি মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে লায়ন খান আকতারুজ্জামান ও সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের হাতে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন তুলে দেন আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ। এ সময় লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রম, মানবিক সেবা এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়।

আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান এবং GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

সাক্ষাৎকালে লায়ন খান আকতারুজ্জামান বলেন, লায়ন্স ইন্টারন্যাশনালের মানবিক ও সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

সৌজন্য সাক্ষাৎ ও লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদানকালে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT