July 25, 2026, 1:50 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
ভূমিকম্প-সচেতনতা ও করণীয় বিষয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল আলোচনা

ভূমিকম্প-সচেতনতা ও করণীয় বিষয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল আলোচনা

বাংলার নিউজ ৭১ ডেস্ক:

আজ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে “ভূমিকম্প-সচেতনতা ও আমাদের করণীয়” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি জাতীয় প্রেসক্লাবের হোসেন তোফাজ্জল মানিক মিয়া মিলনায়তনে ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি–এর উদ্যোগে আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবাধিকারভিত্তিক প্রতিষ্ঠান। দেশের জরুরি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন সামাজিক ইস্যুতে জনমত গঠন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় খাদ্য ভেজালবিরোধী আন্দোলন, থ্যালাসেমিয়া রোগ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি, কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রমসহ নানামুখী সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

সম্প্রতি সংঘটিত ভূমিকম্পজনিত ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলে জনসাধারণের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে ভূমিকম্পের ফলে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করা এবং অযথা আতঙ্কিত না হয়ে নিরাপত্তা ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির উদ্যোগে এ গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়।

গোলটেবিল আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ, সাংবাদিক, সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে ভূমিকম্প মোকাবিলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভা শেষে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়ন লুৎফর রহমান-কে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়। এ সম্মাননা প্রদান করেন সংগঠনের উপদেষ্টা, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT