July 25, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
ব্যবসা-বান্ধব পরিবেশ ও নৈতিক চর্চার চ্যালেঞ্জ নিয়ে এফবিসিসিআই–আইবিএফবি’র আলোচনা সভা

ব্যবসা-বান্ধব পরিবেশ ও নৈতিক চর্চার চ্যালেঞ্জ নিয়ে এফবিসিসিআই–আইবিএফবি’র আলোচনা সভা

বাংলার নিউজ ৭১ ডেস্ক

রাজধানীর এফবিসিসিআই অডিটোরিয়ামে আজ অনুষ্ঠিত হয়েছে “Discussion Meeting on Business Climate Bangladesh: Issues & Challenges of Ethical Practice” শীর্ষক এক আলোচনা সভা। দেশের ব্যবসা-বান্ধব পরিবেশ উন্নয়ন, নৈতিক চর্চা নিশ্চিতকরণ এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা উঠে আসে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (এন্টি করাপশন কমিশন) সচিব মোহাম্মাদ খালেদ রহিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসনিক চেয়ারম্যান মো. আব্দুর রহিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সভাপতি লুৎফুন্নেসা সাউদিয়া খান।

আলোচনা সভাটি আয়োজন করে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI) এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)। বক্তারা ব্যবসা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার চর্চা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও কার্যকর করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এর সদস্য, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। সভায় বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT