July 25, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
‘বেস্ট ক্লাব অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করল লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি

‘বেস্ট ক্লাব অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করল লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি

তরুণ নেতৃত্বের বিকাশ, মানবসেবা এবং সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারকে সামনে রেখে লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশের আয়োজনে ৩০তম বার্ষিক লিও ডিস্ট্রিক্ট সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অধিবেশন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৫ জুন ২০২৬) রাজধানীর আগারগাঁওস্থ লায়ন হুমায়ুন জহির অডিটোরিয়াম, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনে আয়োজিত এ অনুষ্ঠানে ডিস্ট্রিক্টের বিভিন্ন ক্লাবের লিও সদস্য, ক্লাব উপদেষ্টা, লায়ন্স নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ছিল উদ্বোধনী অধিবেশন, নেতৃত্ব উন্নয়ন বিষয়ক আলোচনা, সম্মাননা প্রদান এবং সাংগঠনিক কার্যক্রম।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৫-২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম। এ সময় উপস্থিত ছিলেন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর ড. কাজী মাজহারুল ইসলাম দোলন, লায়ন আব্দুল্লাহ খালিদ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন শহিদুল্লাহসহ ডিস্ট্রিক্টের শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় ডিস্ট্রিক্টের সেরা ক্লাব হিসেবে “বেস্ট ক্লাব অব দ্য ইয়ার” সম্মাননা অর্জন করে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। ক্লাবটির ধারাবাহিক মানবসেবামূলক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে ক্লাবটির পক্ষে সম্মাননা ট্রফি গ্রহণ করেন লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি একই সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত একজন বিশিষ্ট সমাজসেবক।
আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, International Business Forum of Bangladesh (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


সম্মাননা গ্রহণকালে তিনি ক্লাবের সকল সদস্য, উপদেষ্টা, শুভানুধ্যায়ী এবং ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই অর্জন শুধু একটি ক্লাবের নয়, এটি মানবসেবা, নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকারের স্বীকৃতি। ভবিষ্যতেও আমরা সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করে লিও আন্দোলনের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য কাজ করে যাব।”


অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় লিও আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে লিও সদস্যরা ইতোমধ্যে প্রশংসনীয় অবদান রেখে চলেছে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। “বেস্ট ক্লাব অব দ্য ইয়ার” হিসেবে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির স্বীকৃতি অর্জন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর লিও আন্দোলনে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে উপস্থিত নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT