September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বৃহত্তর খুলনা সমিতি-ঢাকা’র অভিষেক ও মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত

বৃহত্তর খুলনা সমিতি-ঢাকা’র অভিষেক ও মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত

বাংলার নিউজ ডেস্ক: রূপগঞ্জের শীতলক্ষ্যা ওয়াটার ফ্রন্ট রিসোর্টে গত ২২ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “বৃহত্তর খুলনা সমিতি-ঢাকা”র অভিষেক ও মিলন মেলা ২০২৫। উজ্জ্বল আলোকসজ্জা, বর্ণাঢ্য পরিবেশ এবং প্রাণবন্ত অংশগ্রহণে ভরপুর ছিল এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ খাবু তাহের। তার পাশে দর্শক সারিতে দেখা যায় বাংলাদেশের সাবেক তথ্য মন্ত্রী সৈয়দ দিদার বখত, বিশিষ্ট চিকিৎসক ডা: আকতার বিশ্বাস এবং সমিতির দপ্তর সম্পাদক, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনর প্রেসিডেন্ট ও বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজজমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের মূল পর্বে সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। পাশাপাশি, সাংস্কৃতিক পর্বে সঙ্গীত, নৃত্য এবং কৌতুক পরিবেশনা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। আগত অতিথিরা মিলন মেলার আনন্দ উপভোগ করেন এবং বৃহত্তর খুলনা অঞ্চলের উন্নয়ন ও সংহতির বিষয়ে আলোচনা করেন।

এই মিলন মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং বৃহত্তর খুলনার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার এক অনন্য উদ্যোগ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT