September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বৃহত্তর খুলনা সমিতি-ঢাকার নবনির্বাচিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত: ২০২৫ সালের মিলন মেলা ও পিকনিক আয়োজনের সিদ্ধান্ত

বৃহত্তর খুলনা সমিতি-ঢাকার নবনির্বাচিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত: ২০২৫ সালের মিলন মেলা ও পিকনিক আয়োজনের সিদ্ধান্ত

বাংলার নিউজ ৭১ ডেস্ক: বৃহত্তর খুলনা সমিতি-ঢাকার নবনির্বাচিত কমিটির দ্বিতীয় সভা গত ৩১ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) সন্ধ্যা ৬:৩০ মিনিটে মিরপুর-২ এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির মাননীয় সভাপতি এম এ সালাম।

সভায় সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি বিগত সভার কার্য বিবরণী পাঠ করেন এবং সকল সদস্যদের অবগত করেন। এছাড়াও, সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে অন্যতম ছিল ২০২৫ সালের মিলন মেলা ও পিকনিক আয়োজন। এটি পূর্বাচল শীতলক্ষ্যা রিসোর্টে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ উপলক্ষে বিভিন্ন সাব-কমিটির সভা সমিতির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে সমিতির সভাপতি এম এ সালামের নিকট থেকে ২০২৫ সালের মিলন মেলা ও পিকনিকের কুপন গ্রহণ করেন দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলোতে আরও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা সমিতির সদস্যদের মধ্যে সম্প্রীতি ও সংহতি আরও সুদৃঢ় করবে।

এই সভায় উপস্থিত সকল সদস্য ও নেতৃবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT