July 25, 2026, 1:49 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
বৃহত্তর খুলনা সমিতির ৬ষ্ঠ সভায় উন্নয়ন তহবিল সমৃদ্ধ করতে চাঁদা প্রদান

বৃহত্তর খুলনা সমিতির ৬ষ্ঠ সভায় উন্নয়ন তহবিল সমৃদ্ধ করতে চাঁদা প্রদান

৮ আগস্ট ২০২৫, শুক্রবার রাজধানীর মিরপুরে বৃহত্তর খুলনা সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের উন্নয়ন ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে নিজ দায়িত্ববোধ থেকে বাৎসরিক চাঁদা পরিশোধ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা সমিতির সভাপতি এম. এ সালাম, কোষাধ্যক্ষ আফসার আলী এবং নির্বাহী সদস্য লায়ন রিপন তরফদার নিয়াম।

চাঁদা প্রদানের পর বক্তব্যে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, “বৃহত্তর খুলনা সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের শেকড় ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। এর উন্নয়নে অবদান রাখা প্রতিটি সদস্যের নৈতিক দায়িত্ব। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সমিতিকে একটি আদর্শ সামাজিক সংগঠনে পরিণত করতে পারব।”

সভাপতি এম. এ সালাম চাঁদা প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “সংগঠনের প্রতিটি সদস্য যদি একইভাবে আন্তরিকতা ও দায়িত্বশীলতা প্রদর্শন করেন, তবে বৃহত্তর খুলনা সমিতি ভবিষ্যতে আরও অগ্রগতি অর্জন করবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT