September 24, 2026, 11:40 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বৃহত্তর খুলনা সমিতির মিলন মেলা ২০২৫

বৃহত্তর খুলনা সমিতির মিলন মেলা ২০২৫

বাংলার নিউজ ৭১ ডেস্ক: বৃহত্তর খুলনা সমিতির উদ্যোগে আগামী ২২ ফেব্রুয়ারী, শনিবার, শীতলক্ষ্যা ওয়াটার ফ্রন্ট রিসোর্টে আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য “মিলন মেলা ২০২৫”। এই মিলন মেলার মাধ্যমে সমিতির সদস্য ও তাদের পরিবারবর্গের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সমিতির সহ-সভাপতি ও পিকনিক কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ এর বিশেষ তত্ত্বাবধানে সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর নিকট থেকে মিলন মেলার রেজিস্ট্রেশন কুপন সংগ্রহ করেছেন বৃহত্তর খুলনা সমিতির আজীবন সদস্য এ্যাডভোকেট লুৎফর রহমান। এই মিলন মেলায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

মিলন মেলা ২০২৫-এ সদস্য ও তাদের পরিবারবর্গের জন্য থাকবে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, আড্ডা এবং সুস্বাদু খাবারের আয়োজন। এছাড়াও, সমিতির পক্ষ থেকে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণীরও ব্যবস্থা থাকবে।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ জানান, “মিলন মেলা আমাদের সদস্যদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি অনন্য সুযোগ। আমরা চাই এই আয়োজন সবার জন্য আনন্দঘন ও স্মরণীয় হয়ে থাকুক।”

এ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, “বৃহত্তর খুলনা সমিতির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মিলন মেলার মাধ্যমে আমরা সবাই একসাথে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করতে পারবো।”

বৃহত্তর খুলনা সমিতির এই আয়োজনকে ঘিরে সদস্য ও তাদের পরিবারবর্গের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারীর এই মিলন মেলা সবার জন্য একটি উজ্জ্বল ও আনন্দময় দিন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT