September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বৃহত্তর খুলনা সমিতির পঞ্চম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

বৃহত্তর খুলনা সমিতির পঞ্চম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১ ডেস্ক সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলা বৃহত্তর খুলনা সমিতির কার্যনির্বাহী পরিষদের পঞ্চম সভা আজ শনিবার বিকাল ৫টায় সমিতির নিজস্ব সুন্দরবন ভবনে (৭/৩, এ বড়বাগ) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সম্মানিত সভাপতি এম এ সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। এরপর উপস্থিত সদস্যরা ইফতার পার্টির আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব পর্যালোচনা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।


এছাড়া, চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের একটি আধুনিক হাসপাতাল বৃহত্তর খুলনা অঞ্চলে স্থাপনের উদ্যোগকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্ভাব্য পদক্ষেপসমূহ নিয়ে বিস্তর আলোচনা হয়। নেতৃবৃন্দ বৃহত্তর খুলনার স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়নের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
উপস্থিত ছিলেন সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আফছার আলী, দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সরকার ইলিয়াস হোসেন, কাজী সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট শামসুজ্জামান, মোঃ মহিদুল ইসলাম, মাহতাব হোসেন মনি, মোহাম্মদ রেজাউল করিম, মো: মাসুম বিল্লাহ ও হাফেজ সুলতান আহমদ।

সভা শেষে নেতৃবৃন্দ বৃহত্তর খুলনার সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতের করণীয় সম্পর্কে রূপরেখা নির্ধারণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT