বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার আজীবন সদস্যপদ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মোঃ মাহমুদুর রহমান পিএমপি, এসসিপিএম, সিআরএমইএস-এর নিকট থেকে আজীবন সদস্যতার ফরম গ্রহণ করেছেন সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
গতকাল ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার রাজধানীর দিলকুশায় বিসিআইসি ভবনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ড. মোঃ মাহমুদুর রহমানের সঙ্গে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের পারস্পরিক যোগাযোগ, ঐক্য, সামাজিক সম্প্রীতি ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সমিতির আজীবন সদস্যপদ গ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ মেয়াদের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও জিইটি (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছেন।
বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের কল্যাণ, সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে তাঁর সাংগঠনিক সম্পৃক্ততা ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Leave a Reply