July 25, 2026, 1:49 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
বিসিআইসির জেনারেল ম্যানেজারকে লায়ন্স ইন্টারন্যাশনাল সম্মাননা পিন পরিয়ে সম্মাননা প্রদান

বিসিআইসির জেনারেল ম্যানেজারকে লায়ন্স ইন্টারন্যাশনাল সম্মাননা পিন পরিয়ে সম্মাননা প্রদান

বাংলার নিউজ ৭১ ডেস্ক

গতকাল ২৫ নভেম্বর ২০২৫, (বুধবার) বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর জেনারেল ম্যানেজার (এডমিন) গাজী শাহীনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সৌজন্য সাক্ষাৎ শেষে বিসিআইসির প্রশাসনিক কর্মকাণ্ড, শিল্প উন্নয়ন ও মানবসেবামূলক কর্মকাণ্ডে গাজী শাহীনুল ইসলামের নিবেদিত ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সম্মাননা পিন পরিয়ে সম্মাননা জানান লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ সময় তিনি বলেন, “প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা এবং উন্নয়নমুখী চিন্তাধারা দেশকে এগিয়ে নেওয়ার মূল শক্তি। বিসিআইসির উন্নয়নে গাজী শাহীনুল ইসলামের কাজ অনুকরণীয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা মেগাসিটি (ডিস্ট্রিক্ট ৩১৫ বি–৩)-এর প্রেসিডেন্ট এবং বাংলার নিউজ ৭১-এর প্রকাশক লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ। তিনি সম্মাননা প্রদানের এই উদ্যোগকে মানবসেবা ও নেতৃত্ব বিকাশের ইতিবাচক ধারাবাহিকতার একটি অংশ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সমাজসেবা, সাংস্কৃতিক অঙ্গন ও জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সম্মানিত সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সদস্য, স্কাউট গাইড ফেলোশিপের সক্রিয় সদস্য, BSTQM–এর (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট) সদস্য এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)–এর সদস্য। পাশাপাশি তিনি বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT