September 25, 2026, 4:41 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বিজয় দিবসে মানবিক অঙ্গীকার— ‘বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক মা-বাবার শেষ আশ্রয়স্থল’

বিজয় দিবসে মানবিক অঙ্গীকার— ‘বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক মা-বাবার শেষ আশ্রয়স্থল’

স্টাফ রিপোর্টার:
গতকাল ১৬ ডিসেম্বর, মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে “আমার সোনার বাংলায় আর কোনো মা-বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়”—এই মানবিক প্রতিজ্ঞাকে সামনে রেখে Association For Save The Parents (ASP) ‘মা-বাবাকে বাঁচানোর জন্য সংগঠন’-এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল জনমত তৈরির পথসভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় দেশের সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব, পারিবারিক বন্ধন দৃঢ়করণ এবং বৃদ্ধাশ্রম নির্ভরতা কমানোর আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে পরিবারকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এ সময় সংহতি প্রকাশ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহসান উল্লাহ শামীম (প্রধান সমন্বয়কারী, নাগরিক মঞ্চ; মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক), মো: মিজানুর রহমান (মহাসচিব ও নির্বাচন কমিশনার, ASP; বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ), খন্দকার মো: জসীম উদ্দিন (জনসংযোগ বিষয়ক উপদেষ্টা, ASP; সিনিয়র জার্নালিস্ট ও লেখক), সাবেক ইসলামিক টেলিভিশন উপস্থাপক ও সাপ্তাহিক রেনেসাঁ পত্রিকার সম্পাদক, তথ্য মন্ত্রণালয়ের এক্রিডিটেশন কার্ডধারী ও বিশিষ্ট ব্যবসায়ী—মরহুম মুহাদ্দিস মাওলানা আব্দুল আজিজ (ডিকশনারি হুজুর)-এর সুযোগ্য সন্তান, এবং খন্দকার মো: সাকিবুল হাসান (শিক্ষক, মোহাম্মদপুর সরকারি কলেজ)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট—লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, উপদেষ্টা—লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি ও আজীবন সদস্য—বাংলা একাডেমি।
এছাড়া উপস্থিত ছিলেন মো: শামীম, মো: জুবায়ের হোসেন জামিল, মো: মাইদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় আরও উপস্থিত ছিলেন ASP সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। তিনি বলেন, “বৃদ্ধাশ্রম কারও কাম্য নয়। মা-বাবার শেষ বয়সের ঠিকানা যেন কোনো আশ্রম না হয়ে সন্তানের পরম মমতাময় কোল হয়—এটাই আমাদের আন্দোলনের মূল কথা।”

প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই পথসভায় বিভিন্ন স্তরের মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি, সাংবাদিক, লেখক ও সাধারণ ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন। সকলের কণ্ঠে ধ্বনিত হয় একটিই দৃঢ় দাবি— “বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক মা-বাবার শেষ আশ্রয়স্থল।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT