September 25, 2026, 5:31 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বিজয়নগরে বিজেউসি’র ত্রৈমাসিক সভা: সরকারের অগ্রগতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ

বিজয়নগরে বিজেউসি’র ত্রৈমাসিক সভা: সরকারের অগ্রগতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ

গতকাল ১৮ এপ্রিল ২০২৬ (শনিবার) রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেটে বাংলাদেশ ঐক্য পরিষদ (বিজেউসি)-এর উদ্যোগে “সরকারের অগ্রগতি ও গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা, ত্রৈমাসিক সাধারণ সভা ও বাফেট ডিনার অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ রনি।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সংগঠক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি বলেন, “গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরা এবং একই সঙ্গে গঠনমূলক সমালোচনার মাধ্যমে উন্নয়নের ধারাকে আরও সুদৃঢ় করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।”

তিনি আরও বলেন, “সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি শক্তিশালী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে, তবেই একটি সমৃদ্ধ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং দেশের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

অনুষ্ঠানের শেষাংশে বাফেট ডিনারের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত অতিথিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT