September 25, 2026, 5:30 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বিজনেস পার্টনারদের জন্য পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেডের বিশেষ উন্নয়ন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিজনেস পার্টনারদের জন্য পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেডের বিশেষ উন্নয়ন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১ ডেস্ক: গত ২৭ জুন ২০২৫, শুক্রবার রাজধানীর মালিবাগ রাজবাড়ী কুইজিন, হোসাফ টাওয়ারে অনুষ্ঠিত হয়ে গেলো বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম – অনলি ফর বিজনেস পার্টনার (বিপি)। পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়িক পার্টনারদের দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ব্যবসায়ী ও গুণী ব্যক্তিবর্গ। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলিনুর ইসলাম, নির্বাহী পরিচালক কাজী আব্দুল্লাহ আল মামুন এবং জেনারেল ম্যানেজার মো. বাসিরুল ইসলাম।

বক্তব্য দিচ্ছেন পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলিনুর ইসলাম ।। ছবি: বাংলার নিউজ ৭১

পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলিনুর ইসলাম বলেন,

“আমাদের ব্যবসায়িক পার্টনাররাই আমাদের প্রকৃত শক্তি। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের সাথে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ ও উন্নয়নের রূপরেখা তৈরি করতে পেরেছি। পুষ্পধারা শুধু প্রোপার্টিজ নয়, একটি বিশ্বস্ততার নাম।”
বক্তব্য দিচ্ছেন পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী আব্দুল্লাহ আল মামুন ।। ছবি: বাংলার নিউজ ৭১
নির্বাহী পরিচালক কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন,

“আমাদের ব্যবসায়িক পার্টনাররা শুধু সহযোগী নন, তারা আমাদের পরিবারের অংশ। প্রতিযোগিতামূলক এই বাজারে টিকে থাকার জন্য শুধু পণ্য বা সেবা নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও আন্তরিকতা। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটি শক্তিশালী বিজনেস কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি পার্টনার হবে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। পুষ্পধারার ভবিষ্যৎ পথচলায় আপনাদের ভূমিকা হবে অনন্য।”

অনুষ্ঠানে আরও আলোচনা হয় ভবিষ্যতের রিয়েল এস্টেট মার্কেট, নতুন প্রকল্প, উদ্ভাবনী উদ্যোগ এবং বিপিদের সাফল্যের গল্প নিয়ে।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও নৈশভোজের আয়োজন ছিল, যা সকল অতিথিদের মধ্যে আনন্দের এক বিশেষ মুহূর্ত তৈরি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT