September 25, 2026, 6:23 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বাংলাদেশ সার্ভে ও ভ্যালুয়েশন কোম্পানিস, ফার্ম এন্ড ইন্ডিভিজুয়াল কনসার্নস অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা ও সনদ বিতরণ সম্পন্ন

বাংলাদেশ সার্ভে ও ভ্যালুয়েশন কোম্পানিস, ফার্ম এন্ড ইন্ডিভিজুয়াল কনসার্নস অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা ও সনদ বিতরণ সম্পন্ন

বাংলার নিউজ ৭১

ব্যাংক ঋণের বিপরীতে জামানত মূল্যায়নকারীদের দেশের একমাত্র সংগঠন বাংলাদেশ সার্ভে ও ভ্যালুয়েশন কোম্পানিস, ফার্ম এন্ড ইন্ডিভিজুয়াল কনসার্নস অ্যাসোসিয়েশন-এর বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও নতুন সদস্যদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ ২০২৬) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনের ৫০২ নম্বর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জিয়াউল হক। পরে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নতুন সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ। সংগঠনের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সুমন এবং আয়োজন কমিটির চেয়ারম্যান ও সংগঠনের সহ-সভাপতি মোঃ ইলিয়াছ নতুন সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন। এ বছর প্রায় দুই শতাধিক মূল্যায়নকারী প্রতিষ্ঠানের প্রধান মূল্যায়ক সনদ লাভ করেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী এমদাদুল হক সোহেল, কোষাধ্যক্ষ আশরাফুল মাওলা জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম ও সহ-কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেনসহ সাবেক কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনটি ২০২০ সালে ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড কাউন্সিল-এর সদস্যপদ লাভ করে। এর মাধ্যমে বাংলাদেশের মূল্যায়ন পেশা আন্তর্জাতিক মান অর্জনের পথে এক ধাপ এগিয়ে যায়। এছাড়া আন্তর্জাতিক মূল্যায়ন মানদণ্ডের চর্চা এই সংগঠনের মাধ্যমেই দেশে প্রথম শুরু হয় এবং আন্তর্জাতিক মানদণ্ডে মূল্যায়ন পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়, যা দেশের মূল্যায়ন পেশাকে বৈশ্বিক পর্যায়ে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সমাজসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলা একাডেমি-এর আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস কল্যাণ সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, আন্তর্জাতিক ব্যবসা ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT