বাংলার নিউজ অনলাইন ডেস্ক
আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বিকাল ৩ রাজধানীর আগারগাঁওস্থ ব্লু-স্কাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ৪৯তম বার্ষিক সাধারণ সভা।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এরিয়া লিডার জনাব এ.কে.এম. রেজাউল হক পিএমজেএফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক জনাব নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়ন্স ইন্টারন্যাশনালের GAT এরিয়া লিডার জনাব কাজী সাইফুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ আশরাফ হোসেন খান হীরা, কাউন্সিল চেয়ারম্যান, মাল্টিপল জেলা-৩১৫, বাংলাদেশ। এছাড়া লায়ন্স ইন্টারন্যাশনালের জাতীয় পর্যায়ের বহু বিশিষ্ট লায়ন্স নেতৃবৃন্দও সভায় অংশ নেবেন।
আর্তমানবতার সেবায় অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে। ফাউন্ডেশনের অধীনে পরিচালিত লায়ন্স চক্ষু ও জেনারেল হাসপাতাল শুধু চক্ষু চিকিৎসাই নয়, স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষায় ডিও এবং এফসিপিএস ডিগ্রি প্রদানে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে লায়ন্স আই ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
Leave a Reply