নিউজ ডেস্ক: রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স (বিবিসিসি)। কনফারেন্সে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী ও চিফ মেডিকেল ফিজিস্ট প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া, যিনি এই কনফারেন্সের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
কনফারেন্সে স্তন ক্যানসার প্রতিরোধ, চিকিৎসা ও গবেষণার সর্বশেষ তথ্য ও কৌশল নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করেন। ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির ওপর আলোকপাত করেন বক্তারা।
এক বিশেষ মুহূর্তে, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ একই ফ্রেমে বন্দি হন, যা কনফারেন্সে আরও এক তাৎপর্যপূর্ণ আবহ সৃষ্টি করে।
Leave a Reply