July 25, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
বর্ণাঢ্য আয়োজনে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর নবাগত গভর্নরের শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর নবাগত গভর্নরের শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন

মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে নতুন যাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

মানবতার সেবার মহান অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে গতকাল ১৫ জুলাই ২০২৬, বুধবার রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর নবাগত গভর্নরের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী গভর্নরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নবাগত গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, এমজেএফ

শপথ গ্রহণের পাশাপাশি কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে নবনির্বাচিত গভর্নরকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন ক্লাবের লায়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে মানবসেবা, নেতৃত্বের বিকাশ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে নবাগত গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, এমজেএফ বলেন, লায়ন্সের মূল শক্তি হচ্ছে মানবতার সেবা। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের কল্যাণে আন্তরিকতা, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করাই প্রতিটি লায়নের দায়িত্ব। তিনি সকল সদস্যকে মানবকল্যাণে আরও নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও GET Coordinator লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত গভর্নর। এ সময় তিনি লায়ন খান আকতারুজ্জামানের আগামী দিনের কার্যক্রমের সফলতা কামনা করেন এবং তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে সংগঠনের মানবিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

অনুষ্ঠি শেষে উপস্থিত লায়ন নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবাগত গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, এমজেএফ-এর নেতৃত্বে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩ মানবসেবার পরিধি আরও সম্প্রসারিত করবে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT