September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
বনানীতে জনসভা সম্পন্ন, ঢাকাজুড়ে ৮টি সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান

বনানীতে জনসভা সম্পন্ন, ঢাকাজুড়ে ৮টি সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান

বাংলার নিউজ অনলাইন ডেস্ক

রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের খেলার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজিত জনসভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সোয়া ১২টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থলে পৌঁছান এবং সেখানে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই জনসভায় তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সমাবেশস্থলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিএনপি সূত্র জানায়, আজ তারেক রহমান তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭সহ ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট ৮টি জনসভায় অংশ নেন। দিনের প্রথম কর্মসূচি হিসেবে তিনি ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের খেলার মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য প্রদান করেন।

এরপর তিনি পর্যায়ক্রমে ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোড, ঢাকা-৯ আসনের মাণ্ডা তরুণ সংঘ মাঠ, ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, ঢাকা-৪ আসনের জুরাইন–দয়াগঞ্জ রোড, ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠে জনসভায় বক্তব্য দেন। দিনের শেষভাগে সন্ধ্যায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন তিনি।

জনসভায় উপস্থিত ছিলেন শহীদ জিয়া পরিবারের সদস্য খন্দকার মো. মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা–১৭ অনলাইন মিডিয়া সেল-এর সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ—প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন; উপদেষ্টা ও আজীবন সদস্য, বাংলা একাডেমি; সদস্য, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য।

সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আশাবাদ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT