September 25, 2026, 6:22 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ফ্রেন্ড & ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রেন্ড & ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Oplus_131072

বাংলার নিউজ ৭১

রাজধানীর ধানমন্ডি এলাকার কলাবগানে ফ্রেন্ড & ফ্রেন্ডস ফাউন্ডেশন-এর উদ্যোগে আজ ৫ মার্চ ২০২৬ এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমাদানের তাৎপর্য তুলে ধরে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রনি মোল্লা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাড. রুস্তুম আলী।

ইফতার মাহফিলে বিভিন্ন পেশা ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা গাজী হানিফুল ইসলাম, আবুল খায়ের উজির বাবলু, ব্যাংকার রবিউল ইসলাম (বৃহত্তর খুলনা সমিতি ও খুলনা জেলা সমিতির নেতা), বাদল হোসেন, কাজল রহমান, কাজী তপন, হাবিবা খানম, শহীদ বিন আলম জের এবং ফারহানা গাজী উল্লেখযোগ্য।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব সার্ভিস পার্সন লায়ন ওবায়দুর রহমান ও অন্যান্য গুণী ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা। তিনি সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমি-র আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র সম্মানিত সদস্য।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও মানবিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT