পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে আয়োজিত সনদ প্রদান ও বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলামকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
গতকাল ৩১ আগস্ট ২০২৬, সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলামের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎ শেষে তিনি প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলামকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দেন।
এ সময় উপস্থিত অতিথি ও আয়োজকরা করতালির মাধ্যমে মুহূর্তটিকে আনন্দঘন করে তোলেন। লায়ন খান আকতারুজ্জামান বলেন, লায়ন্স ইন্টারন্যাশনালের মূল লক্ষ্য মানবসেবা ও সমাজকল্যাণ। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে সম্মিলিতভাবে মানবিক ও সেবামূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়াই এ ধরনের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান এবং GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ডিজি টু অ্যাডভাইজার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী সদস্য লায়ন এলিজা জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন রেজা এবং সহযোগী অধ্যাপক ও ব্যবস্থাপনা সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ মোঃ শাহাবুদ্দিন সিকদার।অনুষ্ঠানে প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলামকে সম্মাননা সনদ প্রদান করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়।
লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করার এই সৌহার্দ্যপূর্ণ আয়োজন উপস্থিত সবার মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক, সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
Leave a Reply