গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
আজ ২ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে লায়ন্স ইন্টারন্যাশনালের মানবিক ও সেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান এবং GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
সৌজন্য সাক্ষাৎ ও লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করার এ আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে। এ সময় দেশের জনকল্যাণ ও মানবিক উন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Leave a Reply