September 25, 2026, 4:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে বিশেষ এক মূহুর্তে আলমগীর হোসেন ও লায়ন খান আকতারুজ্জামান

প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে বিশেষ এক মূহুর্তে আলমগীর হোসেন ও লায়ন খান আকতারুজ্জামান

স্টাফ রিপোর্টার

গতকাল ২৭ ডিসেম্বর, ২০২৫ (শনিবার) রাজধানীর অভিজাত প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে এক বিশেষ মূহুর্তে আরএন ট্রেড ইন্টারন্যাশনাল, এমএইচ কর্পোরেশন ও হারমনি মসকিউটো কয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলমগীর হোসেনের সঙ্গে সাক্ষাতে মিলিত হন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

অনুষ্ঠানটি ছিল পারস্পরিক সৌহার্দ্য, সম্মান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের এক অনন্য মিলনমেলা। এ সময় শিল্প, ব্যবসা ও সমাজসেবামূলক কার্যক্রমে দেশের অগ্রযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং বাংলা একাডেমি ও খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য।

এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ ও খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

অন্যদিকে, শিল্প ও বাণিজ্য খাতে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত মোহাম্মদ আলমগীর হোসেন দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানসম্মত পণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এই মিলনমূহূর্তকে শিল্প, ব্যবসা ও সমাজসেবার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT