September 24, 2026, 11:39 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
পিরোজপুরে লায়ন শেখ রফিকুল ইসলামকে সনদ প্রদান ও বৃক্ষ বিতরণ

পিরোজপুরে লায়ন শেখ রফিকুল ইসলামকে সনদ প্রদান ও বৃক্ষ বিতরণ

স্টাফ রিপোর্টার

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলামকে সম্মাননা সনদ প্রদান ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট ২০২৬, সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ডিজি টু অ্যাডভাইজার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী সদস্য লায়ন এলিজা জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন রেজা, সহযোগী অধ্যাপক ও ব্যবস্থাপনা সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ মোঃ শাহাবুদ্দিন সিকদার এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উপদেষ্টা ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উপদেষ্টা ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের মতো কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ভবিষ্যতেও শিক্ষা, পরিবেশ, মানবিক সেবা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে একপর্যায়ে প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলামকে সম্মাননা সনদ প্রদান করা হয়। তাঁর শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যায় উৎসাহিত করেন।

অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা তৈরি এবং মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT