July 25, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
পাট খাতে উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন খন্দকার আলমগীর কবির

পাট খাতে উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন খন্দকার আলমগীর কবির

Oplus_0

রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো সম্মাননা প্রদান অনুষ্ঠান। গতকাল ৭ মে ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান খন্দকার আলমগীর কবিরকে দেশের পাট খাতের উন্নয়ন, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পাট শিল্পের সুনাম বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান করে সম্মানিত করা হয়।

এই সম্মাননা প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক, মানবিক সংগঠক ও লায়ন্স ব্যক্তিত্ব আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট শিল্প দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। পরিবেশবান্ধব “সোনালী আঁশ” পাটকে বিশ্ববাজারে নতুনভাবে পরিচিত ও জনপ্রিয় করতে খন্দকার আলমগীর কবিরের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে পাট শিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং দেশীয় উদ্যোক্তারা উৎসাহিত হচ্ছেন আধুনিক ও রপ্তানিমুখী উদ্যোগ গ্রহণে।

সম্মাননা প্রদানকালে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়নে পাট শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খাতকে এগিয়ে নিতে যারা নিরলসভাবে কাজ করছেন, তাদের যথাযথ সম্মাননা প্রদান সমাজের দায়িত্ব। তিনি আরও বলেন, মানবকল্যাণ, শিল্পোন্নয়ন এবং সামাজিক নেতৃত্বের সমন্বয়ে খন্দকার আলমগীর কবির একজন অনুকরণীয় ব্যক্তিত্ব।

উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা দেশের পাট শিল্পের আরও প্রসার, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়করণ এবং শিল্পখাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT