বাংলার নিউজ ৭১ ডেস্ক: বাংলাদেশের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) আজীবন সদস্য। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ কেবলমাত্র একটি দায়িত্ব নয়, এটি আমাদের জীবন রক্ষার প্রধান শর্ত।
এ প্রসঙ্গে তিনি আমেরিকার একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি একবার আমেরিকার একটি স্থানে ময়লা ফেলতে গিয়েছিলাম। তখন সেখানে থাকা গার্ডরা আমাকে সতর্ক করে এবং জরিমানার কথা স্মরণ করিয়ে দেয়।”
এ অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পেরেছেন, আইন প্রয়োগ এবং কড়া নজরদারি থাকলে মানুষ পরিবেশ রক্ষায় বাধ্য হয়। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ যদি আমাদের দেশেও কার্যকর করা হয়, তবে আমরা পরিবেশ সংরক্ষণে অনেকদূর এগিয়ে যেতে পারব।”
তিনি আরও বলেন, পরিবেশের প্রতি আমাদের দায়িত্বশীল আচরণই পারে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা থেকে শুরু করে বৃহত্তর পরিবেশ বিপর্যয় ঠেকাতে। ব্যক্তি পর্যায়ের সচেতনতা এবং সরকার ও প্রশাসনের কার্যকর ভূমিকার সমন্বয়ে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
Leave a Reply