পিরোজপুরে অনুষ্ঠিত সনদ প্রদান ও বৃক্ষ বিতরণ কর্মসূচি উপলক্ষে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পিরোজপুর মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
সৌজন্য সাক্ষাৎকালে তারা পিরোজপুরের সামাজিক, মানবিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় লায়ন খান আকতারুজ্জামান লায়ন্স ক্লাবের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেন লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ। এ সময় উভয়ে পারস্পরিক সহযোগিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ততার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা। পাশাপাশি তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান এবং GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
Leave a Reply