September 25, 2026, 4:41 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
নিরপেক্ষ সাংবাদিকতার অগ্রযাত্রায় সম্মাননা: জাতীয় প্রেসক্লাবে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান

নিরপেক্ষ সাংবাদিকতার অগ্রযাত্রায় সম্মাননা: জাতীয় প্রেসক্লাবে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান

Oplus_131072

রাজধানীর ঐতিহ্যবাহী জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো গণমাধ্যম ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। আজ ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার নিরপেক্ষ সংবাদ মাধ্যম প্রচার ও সাংবাদিকতার উৎকর্ষ সাধনের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া-এর হাতে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন।

উল্লেখ্য, আইয়ুব ভূঁইয়া ১১ আগস্ট ২০২৪ তারিখে পুনর্গঠিত ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে তিনি একই প্রতিষ্ঠানের যুগ্ম সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

অন্যদিকে, লায়ন খান আকতারুজ্জামান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি বাংলা একাডেমি-এর আজীবন সদস্য ছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT