September 24, 2026, 10:57 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
নতুন সদস্য অন্তর্ভুক্তি ও সদস্যপদ নবায়নের আহ্বান জানিয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

নতুন সদস্য অন্তর্ভুক্তি ও সদস্যপদ নবায়নের আহ্বান জানিয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

আসন্ন লায়ন্স বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩, বাংলাদেশের অন্যতম সক্রিয় ক্লাব লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা লায়ন্স আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে মানবসেবা, সমাজকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে আগ্রহী অথবা পূর্ববর্তী সদস্য হিসেবে সদস্যপদ নবায়ন করতে চান, তাদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আগ্রহী ব্যক্তিদের ক্লাবের সেক্রেটারি লায়ন মোঃ রিপন তরফদার নিয়াম অথবা প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ক্লাব কর্তৃপক্ষের মতে, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী ও মানবসেবামূলক সংগঠনগুলোর অন্যতম। এ সংগঠনের সদস্যরা দৃষ্টিশক্তি সংরক্ষণ, ক্ষুধা নিরসন, পরিবেশ সুরক্ষা, ডায়াবেটিস সচেতনতা, শিশু ও যুব উন্নয়নসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে আগ্রহীদের নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য জমা দিতে হবে—

  • জাতীয় পরিচয়পত্র (NID) অথবা পাসপোর্টের কপি
  • একটি ভ্যালিড ই-মেইল অ্যাড্রেস
  • সচল মোবাইল নম্বর
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, “মানবতার সেবায় নিবেদিত লায়ন্স ইন্টারন্যাশনালের সঙ্গে নতুন প্রজন্মের সমাজসচেতন ও সেবামনস্ক ব্যক্তিদের সম্পৃক্ত করার লক্ষ্যেই সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা আশা করি, নতুন সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।”

তিনি আরও বলেন, সমাজের কল্যাণে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের জন্য লায়ন্স একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে নেতৃত্ব বিকাশের পাশাপাশি মানবসেবার মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদান রাখার সুযোগ রয়েছে।

ক্লাবের পক্ষ থেকে আগ্রহী সকলকে দ্রুত যোগাযোগ করে সদস্যপদ গ্রহণ বা নবায়ন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT