September 25, 2026, 2:29 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ধানমন্ডি ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হাবিব উল্লাহ

ধানমন্ডি ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হাবিব উল্লাহ

অনলাইন ডেস্ক

ধানমন্ডি ক্লাবের বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সম্মানিত সদস্য হাবিব উল্লাহ বাবুল। গতকাল, ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ নির্বাচনে তাঁর এই ঐতিহাসিক বিজয় ক্লাবের সদস্যদের আস্থা, ভালোবাসা ও ঐক্যের উজ্জ্বল প্রতিফলন।

বিজয়োত্তর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হাবিব উল্লাহ বাবুল বলেন, “এই জয় শুধু আমার নয়, এটি ধানমন্ডি ক্লাবের সকল সদস্যের সম্মিলিত ইচ্ছা ও আস্থার প্রতিচ্ছবি। সত্য ও সততার সাথে কাজ করলে, উন্নয়নের জন্য আন্তরিক প্রচেষ্টা চালালে সাফল্য অনিবার্য—আজকের ফলাফল সেই বিশ্বাসেরই প্রমাণ।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, “সবার সহযোগিতায় ধানমন্ডি ক্লাবকে একটি সু-সংগঠিত, আধুনিক, সফল এবং সকলের জন্য আকর্ষণীয় প্রতিষ্ঠানে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ। এই পথে আপনাদের দোয়া, সৎ পরামর্শ ও সার্বিক সহযোগিতা আমার অমূল্য প্রেরণা হবে।”

অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হাবিব উল্লাহ বাবুল ক্লাবের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসাই আমাকে এই দায়িত্ব পালনের শক্তি দিয়েছে। ধানমন্ডি ক্লাবের সমৃদ্ধি ও উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করবো।”

নবনির্বাচিত প্রেসিডেন্টের এই অঙ্গীকার নতুন প্রত্যাশা ও সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, যা ধানমন্ডি ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার পথে শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT