July 25, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
দেশবরেণ্য সাংবাদিক আখতার-উল-আলমের স্মরণে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির স্মরণসভা অনুষ্ঠিত

দেশবরেণ্য সাংবাদিক আখতার-উল-আলমের স্মরণে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির স্মরণসভা অনুষ্ঠিত

আজ ২৪ জুন ২০২৬ (বুধবার) দেশবরেণ্য সাংবাদিক, দৈনিক ইত্তেফাকদৈনিক দিনকাল-এর সাবেক সম্পাদক মরহুম আখতার-উল-আলমের স্মরণে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এমপি। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মাহবুব উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি এবং স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনি এমপি।

অনুষ্ঠানে মরহুম আখতার-উল-আলমের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান এবং ব্যক্তি জীবনের নানা স্মৃতি তুলে ধরে স্মৃতিচারণ করেন তাঁর ভাই ফখর-উজ্জামান জাহাঙ্গীর এবং পুত্র প্রফেসর ড. রেদোয়ান-উল-আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ড. মাহবুবুর রহমান।

এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহম্মেদ, বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাভানা স্টেট ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র)-এর প্রফেসর ড. সিরাজুল ইসলাম ভূঁইয়া, সাবেক অতিরিক্ত সচিব শাহীনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ওমর ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মো. শরিফুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক হাসনাত করিম পিন্টু এবং প্রবীণ সাংবাদিক শাহ আব্দুল হালিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির মহাসচিব মোহাঃ শেখ সাদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি, গীতিকার ও কলামিস্ট নাহিদ নজরুল। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টিভি উপস্থাপক মাওলানা মোশাররফ হোসেন।

স্মরণসভায় দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

স্মরণসভায় বক্তারা মরহুম আখতার-উল-আলমের সাংবাদিকতা, নৈতিকতা, পেশাদারিত্ব এবং গণমাধ্যমের বিকাশে তাঁর অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও আদর্শিক নেতৃত্বের মাধ্যমে তিনি দেশের সংবাদপত্র জগতে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর কর্ম ও আদর্শ আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT