দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন সেখ ফরিদ আহমেদ -এর সঙ্গে মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর গভর্নর (২০২৬-২০২৭) লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, চেয়ার সিটিং কমিটি ২০২৬-২০২৭-এর চেয়ারম্যান এবং ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর GET কোঅর্ডিনেটর লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।সৌজন্য সাক্ষাৎকালে মানবসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং লায়ন্সের সেবামূলক উদ্যোগ আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা নিউ মেগাসিটি, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১-এর চার্টার প্রেসিডেন্ট লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ।সাক্ষাৎ শেষে ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর গভর্নর (২০২৬-২০২৭) লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন সেখ ফরিদ আহমেদকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ লায়ন্সের মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply