July 25, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
দিঘলিয়ায় সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, পুনরায় আবেদন জানালেন এলাকাবাসী

দিঘলিয়ায় সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, পুনরায় আবেদন জানালেন এলাকাবাসী

অনলাইন ডেস্ক:
খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ একটি সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন পেলেও বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত কাজ শুরু ও বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পুনরায় আবেদন জানিয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুমোদিত এ প্রকল্পের আওতায় মিরেরডাঙ্গা খেয়াঘাট থেকে ব্রক্ষগাতী গ্রাম পর্যন্ত প্রায় ১ হাজার ২৫০ মিটার সড়ক উন্নয়নের কথা রয়েছে। প্রকল্পটির জন্য প্রায় ১ কোটি ৫ লাখ ৯০ হাজার ৫৮৫ টাকা ব্যয় নির্ধারণ করা হলেও, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কাজ শুরুর কোনো দৃশ্যমান উদ্যোগ পরিলক্ষিত হয়নি বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর দাবি, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, রোগী ও ব্যবসায়ীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রকল্প অনুমোদনের পর তারা আশাবাদী হলেও বাস্তবে কোনো কার্যক্রম শুরু না হওয়ায় হতাশা বাড়ছে। দ্রুত কাজ শুরু না হলে আসন্ন বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জানান, অনুমোদিত প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। তারা অবিলম্বে কাজ শুরুর জন্য পুনরায় আবেদন জানিয়েছেন।

এলজিইডি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রশাসনিক ও কারিগরি কিছু ধাপ সম্পন্ন করা প্রয়োজন, যা দ্রুত শেষ করার চেষ্টা চলছে। তবে এলাকাবাসী দ্রুত দৃশ্যমান অগ্রগতি দেখতে চান এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি প্রত্যাশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT