September 24, 2026, 11:40 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ঢাকা–১৭ অনলাইন মিডিয়া সেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা–১৭ অনলাইন মিডিয়া সেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ার‌ম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণা ডিজিটাল প্ল্যাটফর্মে আরও কার্যকরভাবে তুলে ধরা, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রচার এবং অপপ্রচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের লক্ষ্যে ঢাকা–১৭ অনলাইন মিডিয়া সেলের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাজধানীর মহাখালীতে অবস্থিত সেনা কল্যাণ টাওয়ারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন আলম, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, নিলুফার ইয়াসমিন মনি এবং মেজর (অব.) মিজানুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা–১৭ অনলাইন মিডিয়া সেলের আহ্বায়ক শরিফুল ইসলাম খান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোস্তফা ইসলাম ডিউক।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ঢাকা–১৭ অনলাইন মিডিয়া সেলের সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উপদেষ্টা, বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ), উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

সভায় বক্তারা ডিজিটাল মিডিয়ায় দায়িত্বশীল ভূমিকা পালন, জনমত গঠনে অনলাইন মিডিয়ার গুরুত্ব এবং আগামীর নির্বাচনী প্রচারণায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT