September 25, 2026, 1:08 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১ ডেস্ক: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত ফ্যামিলি ডে-২০২৫। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সকাল থেকেই মুখরিত ছিল ডিএসইসি পরিবারের সদস্য ও তাদের স্বজনদের পদচারণায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইসি সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন জাওহার ইকবাল খান, এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজসেবক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ—যিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দিনব্যাপী এই আয়োজনে ছিল নানা ধরণের খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, প্রীতিভোজ ও শিশু-কিশোরদের জন্য আকর্ষণীয় আয়োজন। পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় ও আনন্দমুখর করে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

সবার অংশগ্রহণে ফ্যামিলি ডে-২০২৫ হয়ে ওঠে এক আনন্দঘন মিলনমেলা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরণের পারিবারিক আয়োজন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT