September 25, 2026, 2:29 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
ঢাকা ক্লাবে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা ক্লাবে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত

Oplus_131072

০৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যা: রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাবে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতি, ঢাকার এক বিশেষ মতবিনিময় সভা। প্রায় ১,৫০০ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন রিহ্যাব পরিচালক ও লায়ন্স ক্লাবের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর (পিডিজি) দেওয়ান নাসিরুল হক (পিএমজেএফ)। তাঁর বক্তৃতায় তিনি আসন্ন এফবিসিসিআই (FBCCI) নির্বাচনে টিম লিডার মোহাম্মদ আলী প্যানেল থেকে পরিচালক পদে নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উপস্থিত সকলের কাছে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন কামনা করেন।

দেওয়ান নাসিরুল হকের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে উপস্থিত সদস্যরা বিপুল করতালির মাধ্যমে তাকে সমর্থন জানান, যা সভায় এক প্রাণবন্ত ও উচ্ছ্বাসমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের আজীবন সদস্য, খুলনা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের আজীবন সদস্য এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সভায় উপস্থিত বক্তারা মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT